ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

যশোরে ইউপি সদস্যের হাত-পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোর চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের ৩নম্বর (বাড়িয়ালী) ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমান মুকুলকে পিটিয়ে দুই হাত ও এক পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যা সাতটার সময় আমি গ্রামের মানিকতলা মোড়ে আলতাপের দোকানের সামনে এ ঘটনা ঘটে। মোস্তাফিজুর রহমান বাড়িয়ালী গ্রামের মৃত সমশের আলী বিশ্বাসের ছেলে।

আহত মোস্তাফিজুর রহমান চৌগাছা হাসপাতালে সাংবাদিকদের বলেন, শনিবার সন্ধ্যা সাতটার সময় আমি গ্রামের মানিকতলা মোড়ে আলতাপের দোকানের সামনে ছিলাম। এসময় একই গ্রামের সন্ত্রাসী জহুরুলের ছেলে ফন্টু, মজিদের ছেলে মুন্না, সোনা মিয়ার ছেলে ফড়িং, সুরত আলীর ছেলে সাইফুল, রেজাউলের ছেলে লাল্টু, আনছারের ছেলে আব্দারসহ ৬/৭ জন আমাকে লোহার রড, ভ্যানের এক্সেলসহ ভারী দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়।

সংবাদ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত তবিবর রহমান জানান, ‘মুকুলের বাম পায়ের দুই জায়গা, ডান হাতের দুই জায়গা ও বাম হাতের এক জায়গা ভেঙে গেছে।’

পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ বলেন, ‘এই দুস্কৃতিকারীরা বার বার এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আমি তাদের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি।’ তিনি আরো বলেন, ‘যারা একজন ইউপি সদস্যের হাত-পা ভেঙে দিতে পারে তারা গ্রাম, ইউপি এমনকি দেশের শত্রু।’

চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

যশোরে ইউপি সদস্যের হাত-পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা

আপডেট সময় ১১:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭