ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচন কমিশন সঠিক রোড ম্যাপ দিয়েছে: নৌমন্ত্রী

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেছেন, ‘নির্বাচন কমিশনের রোড ম্যাপ নিয়ে বিএনপি বলছে, রোড ম্যাপ দিয়ে কি হবে। আমার প্রশ্ন আপনি এতটুকু বোঝেন না, যে কোনো কাজ করতে হলে আগে ম্যাপ লাগে। তারপর রোড। সুতরাং নির্বাচন কমিশন যে রোড ম্যাপ দিয়েছে, তাতে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতেই দিয়েছে।বুধবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর র্তীরভূমির অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত জায়গায় বনায়ন কর্মসূচির উদ্বোধন শেষে নৌ-পরিবহন মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির নেতাদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, কেউ কেউ বলে শেখ হাসিনার অধীনে নির্বাচন মেনে নেয়া হবে না। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা নির্বাচন পরিচালনা করবেননা। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আপনারা ভুল করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনের কাছে আপনারাও গিয়েছেন, দাবি দাওয়ার কথা বলেছেন, আলোচনাও করেছেন। নির্বাচনের সময় শেখ হাসিনার সরকার শুধু দাপ্তরিক কাজ অর্থাৎ রুটিন ওয়ার্ক করবেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজ্জাম্মেল হক, নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক একে এম আরিফ উদ্দিন, ফতুল্লা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি কাউসার আহমেদ পলাশসহ বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্বাচন কমিশন সঠিক রোড ম্যাপ দিয়েছে: নৌমন্ত্রী

আপডেট সময় ১০:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭