ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাত্রীকে অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় পরিবারের সদস্যদের মারপিট

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সুলতানা নামে এক স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা ও তার পরিবারের সদস্যদের মারপিট করার অভিযোগ পাওয়া গেছে হারুন নামে এক বখাটের বিরুদ্ধে। এমনকি অপহরণ চেষ্টা ও মারপিটের ঘটনা নিয়ে কোন বাড়াবারি না করে তার জন্য ছাত্রীর পরিবারকে নানা হুমকি দিচ্ছে ওই বখাটে। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট জেলার সদর উপজেলায় রাজপুর ইউনিয়নে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ঘটনার দিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রীর নানা মোকছেদুর রহমান বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত বখাটে হারুন উপজেলার রাজপুর এলাকার আবুল হোসেন মুন্সির ছেলে। সুলতানা সদর উপজেলার স্থানীয় খুনিয়াগাছ এসসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।

অভিযোগ সুত্রে জানা যায়, সুলতানাকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত বখাটে হারুন। কিন্তু হারুনের উত্ত্যক্তের বিষয়টি মেনে নিতে না পেরে সুলতানা বাড়িতে জানিয়ে দেয়। এরপর সুলতানার পরিবারের সদস্যরা বখাটে হারুনের পরিবারকে উত্ত্যক্তের বিষয়টি জানিয়ে এমন না করতে অনুরোধ করে। এতে ক্ষিপ্ত হয় হারুন। এদিকে গত বৃহস্পতিবার বিকালে সুলতানা তার বাবার বাড়ি ওকরাবাড়ি গ্রাম থেকে অটো রিক্সা যোগে রাজুপুরে নানার বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে বখাটে হারুন তার দলবল নিয়ে এসে অটোরিক্সার গতিরোধ করে সুলতানাকে অপহরনের চেষ্টা করে। এ সময় সুলতানার চিৎকারে ঘটনাস্থলের পার্শ্ববর্তী বাজারে থাকা সুলতানার মামা ও অন্যান্য আত্নীয়রা ছুটে এসে বাঁধা দিলে হারুন ও তার সঙ্গে থাকা অন্যরা চড়াও হয়ে মারপিট করে সুলতানার মামা ও অন্যান্য স্বজনদের। এ সময় অপহরনে ব্যার্থ হয়ে বখাটে হারুন হুমকি দেয় এসব বিষয়ে কোন আইনগত ব্যবস্থা নিলে সুলতানাকে যেকোন মুল্যেই হোক অপহরন করবে সে।

এ বিষয়ে কথা হলে সুলতানা সাংবাদিকদের বলেন,‘ বখাটে হারুন দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছে। তার ভয়ে পড়ালেখার অনেক ক্ষতি হয়েছে তার।’ এখন তাকে অপহরনের চেষ্টা করেছে আবারো সুযোগ পেলে যে কোন সময়ে অপহরন করতে পারে। তাই সে এই বখাটের বিচার চায়।’

এদিকে অপহরন চেষ্টার প্রত্যক্ষদর্শী খুনিয়াগাছ এনসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন,‘ বখাটে হারুনকে দ্রুত গ্রেপ্তার করা না হলে সে পুনুরায় অপচেষ্টা চালাবে। এতেকরে মেয়েটির পড়ালেখাসহ জীবন নষ্ট হয়ে যেতে পারে।’ এ বিষয়ে থানায় অভিযোগকারী সুলতানার নানা মোকছেদুর রহমান বলেন,‘ থানায় অভিযোগ দিয়েছি বলে বখাটে হারুন বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে, তাই পুলিশ যেন বখাটে হারুনকে শাস্তি দেয়।’

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুল আলম বলেন,‘ অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ছাত্রীকে অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় পরিবারের সদস্যদের মারপিট

আপডেট সময় ০৭:১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭