ঢাকা ১০:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনের বেশি আগ্রাসী মনোভাব: আমেরিকা-অস্ট্রেলিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

একদিকে চীনের ডোকালাম নিয়ে কড়া অবস্থা অন্যদিকে বিতর্কিত দক্ষিণ চীন সাগর, এই দুইয়ের মাঝেই চীনের আগ্রাসী মনোভাব দেখে হুঁশিয়ারি দিল আমেরিকা এবং অস্ট্রেলিয়া। সম্প্রতি ডোকলাম নিয়ে ভারতকে একের পর হুমকি দিচ্ছে চীন। একের পর এক শর্ত রাখছে চীন। আর এতে করে ভারত-চীন সম্পর্ক ক্রমশই উত্তপ্ত হচ্ছে। একদিকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যেখানে চীনের সেনাদের জমায়েত নিয়ে সরব পেন্টাগন, অন্যদিকে সেখানে দক্ষিণ চীন সাগরে চীনের একাধিপত্য স্থাপনের রণকৌশলের বিরোধিতা করে।

মার্কিন বিমানবাহিনীর জেনারেল পল সেলভা জানিয়েছেন, চীনের সেনাদের আধুনিকীকরণ এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলে মার্কিন সৈন্যদের কাছে চ্যালেঞ্জ হতে পারে। তিনি আরো জানান, নিজেদের পরিধি বিস্তারে নিজেদের অর্থনৈতিক সুবিধাকেও কাজে লাগানোর তৎপরতা দেখিয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী জুলি বিশপের গলায়ও দক্ষিণ চীন সাগর নিয়ে কিছুটা এমনই সুর শোনা যায়।

এদিকে বিতর্কিত ডোকালাম এলাকা নিয়ে ভারত-চীনের মধ্যে যে সমস্যা চলছে, তা নিয়ে আমেরিকার পক্ষ থেকে মনে করা হয়েছে যে, ডোকালামে ভারতীয়রা বেশি শক্তিশালী। আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে, শক্তিশালী দেশ হিসেবে ভারতকে সমীহ করে চলা উচিৎ চীনের।

এদিকে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর বলেছেন, এক মাসেরও বেশি সময় ধরে সীমান্তে চীনের সঙ্গে যে অচলাবস্থা তৈরি হয়েছে, সেটি দূরীকরণে ভারত কূটনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। সীমান্তে চীনের সেনারা এবং ভারতের সেনারা নিজ নিজ দেশের সীমান্তে অবস্থান করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনের বেশি আগ্রাসী মনোভাব: আমেরিকা-অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৭:৩৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭