ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

গ্রহাণুর সঙ্গে সংঘর্ষে কি হতে পারে পৃথিবীর

অাকাশ আইসিটি ডেস্ক:

আমাদের এই পৃথিবীর উপর আছড়ে পড়তে পারে বিশাল গ্রহাণু, এমন কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। অনেকের মনে প্রশ্ন, সত্যিই যদি তেমন কিছু ঘটে তবে সেদিন কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? সবাই মারা যাবে? নানা জনে নানা ভাবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন।

নতুন এক বৈজ্ঞানিক গবেষণায় বলা হয়েছে, বড় আকারের কোন গ্রহাণুও যদি এই পৃথিবীতে এসে পড়ে, তারপরেও পৃথিবীর সব প্রাণ নিশ্চিহ্ন হয়ে যাবার সম্ভাবনা নেই। এমনকি, অন্য কোন গ্রহের সাথে যদি এই পৃথিবীর সংঘর্ষও হয়, তারপরেও সব ধরনের প্রাণ পুরোপুরি হারিয়ে যাবে না।

অক্সফোর্ড এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একসাথে এই গবেষণাটি চালিয়েছেন। তারা বলেছেন, এরকম পরিস্থিতিতে আণুবীক্ষণিক ক্ষুদ্রাতিক্ষুদ্র কিছু প্রাণী বেঁচে থাকতে পারে। সাড়ে ছয় কোটি বছর আগের এ রকম এক ঘটনায় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিলো অতিকায় এক প্রাণী ডায়নোসর।

বলা হয়, পৃথিবীর ইতিহাসে এ ছিলো এক নাটকীয় ঘটনা। কারণ একটা সময় ছিলো এই প্রাণীটিই পৃথিবীতে রাজত্ব করেছে প্রায় ১৫ কোটি বছর ধরে। কিন্তু এই প্রাণীটির অস্তিত্বও ওই গ্রহাণুর আঘাতে ধ্বংস হয়ে গেছে।

এই গবেষণার সাথে জড়িত বিজ্ঞানীরা বলছেন, টারডিগ্রেইডস নামে পরিচিত একটি প্রাণীর সন্ধান পাওয়া গেছে যারা যে কোনো ধরনের তেজস্ক্রিয় বিস্ফোরণের সাথেও খাপ খাইয়ে নিতে পারে। গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে সবাই নিশ্চিহ্ন হলেও অর্থাত্ প্রলয় ঘটলেও এই টারডিগ্রেইডসদের কিছু হবে না। এরা বেঁচে থাকতে পারে মহাকাশের বিশাল শূন্যতার ভেতরেও। শুধু উচ্চ তাপমাত্রা নয়, এমনকি মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াসের মতো প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও বহু বহু বছরেও তাদের মৃত্যু হয় না।

বিজ্ঞানীরা বলেছেন, মৃত্যু বা বিনাশকে জয় করতে পারে এরকম প্রাণী আমাদের সৌরজগতের অন্য কোথাও হয়তো আরো ভালোভাবে বেঁচে থাকতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

গ্রহাণুর সঙ্গে সংঘর্ষে কি হতে পারে পৃথিবীর

আপডেট সময় ০৭:৩৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭