ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাখাইনে সেনা অভিযান বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযান বন্ধে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটিতে। বৃহস্পতিবার ১৩৫-১০ ভোটে পাস হয় প্রস্তাবটি। এছাড়া ২৬টি সদস্য দেশ ভোট দানে বিরত থাকে। না ভোট দেওয়া বা বিরোধিতাকারী দেশগুলোর মধ্যে রয়েছে মিয়ানমারের প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র চীন, রাশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, লাওস।

জাতিসংঘ কমিটি বাংলাদশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে তাদের পূর্ণ নাগরিকত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে মিয়ানমারের প্রতি। প্রস্তাবটি এখন ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপন করা হবে, যেখানে চূড়ান্ত ভোট হবে ডিসেম্বর মাসে। ধারণা করা হচ্ছে, এই প্রস্তাব সেখানেও পাস হবে।

ইসলামি সহায়তা সংস্থার (ওআইসি) ৫৭ সদস্য দেশ প্রস্তাবটি জাতিসংঘের ওই কমিটিতে উত্থাপন করে। ওআইসির পক্ষে জাতিসংঘে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল মোয়াল্লিমি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে ধর্মীয় বিদ্বেষের আরেক অমানবিক চিত্র দেখা যাচ্ছে।

গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। এতে গণহত‌্যা, গণধর্ষণ, নির্যাতনের অভিযোগ এনেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। এরপর থেকে প্রাণভয়ে ছয় লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে। এই ঢল এখনো বন্ধ হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাখাইনে সেনা অভিযান বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাস

আপডেট সময় ০২:২৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭