ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয় দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে তিন ধাপের পরিকল্পনা নেয়া হয়েছে: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন : স্বরাষ্ট্রমন্ত্রী পুশ-ইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু কুষ্টিয়ায় পৌর ভবনে যুবককে কুপিয়ে জখম

পাবনায় গণপিটুনিতে ডাকাত নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনা সদর উপজেলার ধরবিলা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম মুকুল হোসেন (৪০)। তিনি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবরামপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় ৭/৮ জনের একদল ডাকাত সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা খন্দকারপাড়া গ্রামের আবুল কামেশের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বাড়ির লোকজন টের পেয়ে চেঁচামেচি শুরু করে। পরে এলাকাবাসী টের পেয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে ধাওয়া দেয়। এ সময় ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মুকুল হোসেন নামের একজনকে ধরে গণপিটুনি দেয় স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী

পাবনায় গণপিটুনিতে ডাকাত নিহত

আপডেট সময় ১২:২১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭