ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১২ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী বছরের ১২ জানুয়ারি থেকে শুরু হবে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ জানুয়ারি শুক্রবার, শেষ হবে ২১ জানুয়ারি।

আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ব ইজতেমা সফলভাবে সম্পন্ন করার জন্য ময়দানের উন্নয়ন কর্মকাণ্ডসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

গাজীপুরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং তাবলিগের মুরুব্বিরা অংশ নেন।

দুই পর্বে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের সার্বিক নিরাপত্তার পাশাপাশি অজু-গোসল, থাকা-খাওয়া এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বিদেশি মেহমানদের আশা-যাওয়া ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয় এ প্রস্তুতি সভায়।

এদিকে ইজতেমা ময়দানের উন্নয়নসহ অন্যান্য সব প্রস্তুতির জন্য আগামীকাল থেকে শুরু হবে পাঁচদিনব্যাপী জোড় ইজতেমা। দেশ-বিদেশের লক্ষাধিক তাবলিগের মুসল্লি এ জোড় ইজতেমায় অংশ নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১২ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু

আপডেট সময় ১০:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭