ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি চামড়া শিল্পাঞ্চল গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

চামড়াশিল্পের জন্য চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া শিল্পের বিকাশে সরকার আগামী ৫ বছর নগদ অর্থ সহায়তা দেয়ার কথা বিবেচনা করছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে চামড়া শিল্পের সবচেয়ে বড় ট্রেড শো ‘লেদারটেক বাংলাদেশ ২০১৭’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে তিন দিনব্যাপী ‘লেদারটেক বাংলাদেশের’ পঞ্চম আসর শুরু হয়েছে।

এবার চামড়া, চামড়াজাত পণ্য ও ফুটওয়্যার শিল্পের স্থানীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। আগামী ১৮ নভেম্বর এর সমাপনী অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, ভিয়েতনাম, মিসর, তুরস্ক, কোরিয়া, শ্রীলংকা ও হংকংয়ের ২৫০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

প্রদর্শনীর প্রধান পৃষ্ঠপোষক লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যা ন্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আর কৌশলগত অংশীদার সেন্টার অব এক্সিল্যান্স ফর লেদার স্কিল বাংলাদেশ লিমিটেড।

এ ছাড়া অন্যান্য পৃষ্ঠপোষকের মধ্যে রয়েছে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেনাৃরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি, কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস এবং ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোন্যান্টস ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি চামড়া শিল্পাঞ্চল গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭