ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাত্রীকে স্টোররুমে ডেকে নিয়মিত ধর্ষণ করতেন তিনি

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার বেড়ায় ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম বাবু ওরফে পান বাবু নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আমিনপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার রফিকুল ইসলাম বেড়া উপজেলার ঘোপসিলিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২১ অক্টোবর উপজেলার ঘোপসিলন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবু ওরফে পান বাবু ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের স্টোররুমে ডেকে বেশ কয়েকদিন ধরে ধর্ষণ করেন। ঘটনাটি শিক্ষক, শিক্ষার্থীদের নজরে এলে তাদের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়ে পড়ে। এ নিয়ে অভিভাবকরা ক্ষুদ্ধ হয়ে ওঠে।

গতকাল মঙ্গলবার এলাকাবাসী ওই শিক্ষকের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ে তালা লাগিয়ে দেয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রূপপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোনা মিয়া পুলিশকে খবর দেন। খবর পেয়ে আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্তের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

সন্ধ্যায় বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম ঘটনাস্থলে যান। সেখানে তিনি ঘটনার শিকার ছাত্রী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে সত্যতা পান। পরে পুলিশ মঙ্গলবার রাতে ওই শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে ছাত্রীর বাবা থানায় এ ব্যাপারে ধর্ষণ মামলা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ছাত্রীকে স্টোররুমে ডেকে নিয়মিত ধর্ষণ করতেন তিনি

আপডেট সময় ১০:৪৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭