ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এ বছর রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে: পরিকল্পনামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ এ বছর রেকর্ড পরিমাণ ৭ দশমিক ২৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। এটা সম্ভব হয়েছে উদ্যোক্তাদের কারণে। বুধবার ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উপলক্ষে পৃথিবীর ১৭০টি দেশের সাথে বাংলাদেশেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্ট্রাপ্রেনিউরশীপ ডিপার্টমেন্ট এর আয়োজন করেছে।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্কের কান্ট্রি হোস্ট সোহায়েল চৌধুরী, এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান মোহাম্মদ শিবলী শাহরিয়ার, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান বক্তব্য রাখেন।

মুস্তফা কামাল বলেন, সরকারের হাতে এখন ১৪৫০টি প্রকল্প রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের চেহারা বদলে যাবে। সরকার এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছে বলে জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী বলেন, উদ্যোক্তা হতে হলে দূরদৃষ্টিসম্পন্ন হতে হয়। পাশাপাশি ঝুঁকি গ্রহণের সাহস ও মানসিকতা থাকতে হয়। পৃথিবীতে তারাই উদ্যোক্তা হিসেবে সফল হয়েছে যারা ঝুঁকি গ্রহণ করেছেন এবং অন্তদৃষ্টিসহকারে ঝুঁকি মোকাবেলা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এ বছর রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে: পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় ০৮:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭