ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে ভুল চিকিৎসায় রোগির মৃত্যুর অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগির মৃত্যুর অভিযোগ উঠেছে। নগরীর লক্ষ্মীপুর মোড়ে অবস্থিত রয়্যাল হাসপাতালে বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনার পর রোগির স্বজনরা হাসপাতালটির কয়েকটি চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মৃত ব্যক্তির নাম আব্দুল জলিল (৫৫)। তিনি নাটোর সদর উপজেলার পীরগঞ্জ সাধুপাড়া গ্রামের বাসিন্দা। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভাঙা হাত নিয়ে মঙ্গলবার দুপুরে তাকে ওই হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল। রাতে তার অস্ত্রপচার করা হয়েছিল। তার স্বজনরা জানান, অস্ত্রপচারের পর ভালই ছিলেন জলিল। বুধবার দুপুরে একজন সেবিকা তার শরীরে একটি ইনজেকশন প্রয়োগ করেন। এরপরই তার মৃত্যু হয়। তাদের অভিযোগ, ভুল ইনজেকশন প্রয়োগের কারণে জলিলের মৃত্যু হয়।

তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত রোগির মৃত্যু হতেই পারে। এটা ইনজেকশন প্রয়োগের কারণে নয়। তাকে সঠিক ইনজেকশনই প্রয়োগ করা হয়েছিল।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ভাঙচুরের খবর পেয়ে তিনি নিজে ফোর্স নিয়ে হাসপাতালটিতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তবে নিহত রোগির স্বজনরা থানায় মামলা করতে চাননি। তাই তাদের লাশ বুঝিয়ে দেয়া হয়েছে। মামলা হলে অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে ভুল চিকিৎসায় রোগির মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ০৫:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭