ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। বুধবার দুপুর দুইটার দিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক উপজেলার বালিয়াঘাটা মোড়ে যাত্রীবাহী একটি ভটভটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোদাগাড়ীর নারায়নপুর এলাকার আবদুল করিম (৩৫) ও তার স্ত্রী শারমিন আক্তার (৩০)। এ ঘটনায় শিশুসহ চারজন আহত হয়েছেন। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল করিম ভটভটির চালক ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে একটি মালবাহী ট্রাক রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে উপজেলার বালিয়াঘাটা মোড়ে একটি ভটভটিকে সামনে থেকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে চালক আব্দুল করিম ঘটনাস্থলেই নিহত হন। পরে আহতদের চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল করিমের স্ত্রী মারা যান।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর রহমান মুন্সি বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি খাদে পড়ে যায়। সেটি জব্দ করে থানায় নেয়া হবে। তবে ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশও স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান থানার এই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

আপডেট সময় ০৫:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭