ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই : শিক্ষামন্ত্রী বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: কৃষিমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল মেসির গোলে বাংলাদেশের উৎসব পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে অবরোধ ভেঙে হরমুজ ছাড়ল ইরানি জাহাজ, তেলের দাম কমল ইউরোপে পোশাক রপ্তানির আয় তিন মাসে কমেছে ২০ শতাংশ

গাইবান্ধায় পুলিশের এসআই’র স্ত্রীর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধা সদর থানার এসআই দেবাশিষ সাহার স্ত্রী লাবণী সাহা (২২) আজ বৃহস্পতিবার দুপুরের পুলিশ লাইন সংলগ্ন রাধাকৃষ্ণপুর এলাকায় রেল লাইনে ঢাকাগামি লালমনিরহাট এক্সপ্রেসের নিচে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করে।

প্রায় ৬ মাস আগে দেবাশিষের সাথে লাবণীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তারা গাইবান্ধা শহরের মাস্টারপাড়ায় বসবাস শুরু করে। দেবাশিষের সহকর্মী এসআই আব্দুর রউফ জানান, আত্মহত্যার কারণ বোঝা যাচ্ছে না। দেবাশিষ সকালে ডিউটিতে চলে যায়। দায়িত্ব পালনকালে দেবাশিষ জানতে পারে তার স্ত্রী ট্রেনের নিচে আত্মহত্যা করেছে।

গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) আরসেদুল হক জানান, ট্রেনের নিচে আত্মহত্যা করায় বিষয়টি রেল পুলিশ দেখছে। আমরা আমাদের সহকর্মীর স্ত্রী হিসেবে আত্মহত্যা সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি।

এদিকে লাবণীর চাচা জীবন কুমার সাহা বলেন, ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় দেবাশিষের সাথে একটি মেয়ের সম্পর্ক ছিল। মেয়ে পক্ষ তা জানতো না। পারিবারিক আলাপ আলোচনার মাধ্যমে দেবাশিষের সাথে লাবণীর বিয়ে হয়।

বিয়ের কিছুদিন যাওয়ার পরই লাবণী জানতে পারে অপর একটি মেয়ের সাথে দেবাশিষের সম্পর্ক রয়েছে। দেবাশিষ ওই মেয়েটিকে বিয়ে করবে বলে প্রায়ই লাবণীকে বলতো। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার সকালে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হওয়ায় লাবণী ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী

গাইবান্ধায় পুলিশের এসআই’র স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০৩:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭