ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিম্বাবুয়েতে সেনাবাহিনীর ক্ষমতা নিয়ন্ত্রণের দাবি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জিম্বাবুয়ের রাজধানী হারারের চারপাশ ঘিরেরাষ্ট্রীয় টেলিভিশন দখলে নেন সেনাসদস্যরা। পরে বাহিনীটির পক্ষ থেকে ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার কথাও জানানো হয়। স্থানীয় সময় বুধবার জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বার্তায় সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ছবি : রয়টার্স

সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সেনাসদস্যরা বুধবার জিম্বাবুয়ের অর্থমন্ত্রী ইগনাটিউস চোম্বোকে আটক করে। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মুগাবের স্ত্রী গ্রেসের অনুগত ক্ষমতাসীন জেডএএনইউ-পিএফ পার্টির ‘জি৪০’ নামে পক্ষের অন্যতম সদস্য ছিলেন চোম্বো।

প্রেসিডেন্ট রবার্ট মুগাবের চারপাশে থাকা ‘অপরাধী’দের পাকড়াও করতে রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জিম্বাবুয়ের সেনাবাহিনী। তবে সেনাদের পক্ষ থেকে ৯৩ বছর বয়সী মুগাবে ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট রবার্ট মুগাবের নেতৃত্বাধীন জেডএএনইউ-পিএফ সেনাপ্রধানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনার পর এই ঘটনা ঘটে।

জেডএএনইউ-পিএফ পার্টিতে মিত্রদের আকস্মিক অপসারণের বিষয়ে মঙ্গলবার হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল কনস্টান্টিনো চিওয়েঙ্গা। এর ২৪ ঘণ্টা পরই রাজধানীর প্রধান সড়কগুলোতে সেনাদের সাঁজোয়া যান চলতে দেখা যায়।

ওই বক্তব্যের মাত্র দুই ঘণ্টা পর সেনারা জেডবিসির দখল নিয়ে কর্মীদের কর্মস্থল ছাড়ার নির্দেশ দেয়। ওই সময় কয়েকজনকে হেনস্তা করা হয় বলে রয়টার্সকে জানান টেলিভিশনের দুজন কর্মী ও এক মানবাধিকারকর্মী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জিম্বাবুয়েতে সেনাবাহিনীর ক্ষমতা নিয়ন্ত্রণের দাবি

আপডেট সময় ০২:৪১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭