ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

ঘুষ না পেয়ে ছেলে হত্যার অভিযোগ, মামলায় ১৬ পুলিশ সদস্য

অাকাশ জাতীয় ডেস্ক:

ছেলেকে অপহরণের পর ঘুষের টাকা না পেয়ে হত্যা করে লাশ গুম করা হয়েছে সন্দেহে ১৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে অভিযোগ করেছেন হিরা খাতুন নামের এক নারী। আদালতের বিচারক শাহিনুর রহমান অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার দায়ের হওয়া এ মামলায় যশোর কোতোয়ালি থানার সাত পুলিশ কর্মকর্তাসহ ১৬ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। এরা হলেন এসআই এইচ এম শহিদুল ইসলাম, এসআই আমির হোসেন, এসআই হাসানুর রহমান, এএসআই রাজন গাজী, এএসআই সেলিম মুন্সি, এএসআই বিপ্লব হোসেন, এএসআই সেলিম আহম্মেদ এবং কনস্টেবল আরিফুজ্জামান, রফিকুল ইসলাম, মো. রমজান, হাবিবুর রহমান, আবু বক্কার, মিজান শেখ, মাহমুদুর রহমান, রাজিবুল ইসলাম ও টোকন হোসেন। আসামিদের অনেকেই বর্তমানে যশোর কোতোয়ালি থানায় কর্মরত নেই।

বাদী যশোর শহরের শংকরপুর এলাকার হিরা খাতুন মামলার বিবরণে উল্লেখ করেন, গত ৫ এপ্রিল সকাল ১০টার দিকে তার একমাত্র ছেলে সাইদ ও সাইদের বন্ধু শাওনকে যশোর শহরের পৌর পার্ক থেকে আটক করে পুলিশ। খবর পেয়ে তিনি সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দেখেন পুলিশ গাড়িতে করে সাইদ ও শাওনকে নিয়ে যাচ্ছে। এ সময় তিনি দৌড়ে গাড়ির কাছে যান ও এসআই শহিদুল ইসলামের কাছে ছেলেকে আটক করার কারণ জানতে চান।

এসআই শহিদুল ইসলাম তাকে থানায় গিয়ে এ ব্যাপারে কথা বলার জন্য বলেন। কিন্তু থানার সামনে গিয়ে সন্ধ্যা পর্যন্ত বসে থাকলেও পুলিশ তাকে থানায় ঢুকতে দেয়নি। সন্ধ্যা ৭টার দিকে এসআই শহিদুল ও এসআই আমির হোসেন তাকে ডেকে ছেলেকে ছাড়ানোর জন্য দুই লাখ টাকা দাবি করেন।

টাকা না পেলে দুইজনকে মেরে লাশ গুম করে দেওয়ারও হুমকি দেন। এ ঘটনার একদিন পর ৭ এপ্রিল পত্রিকা মারফত তিনি জানতে পারেন তার ছেলে ও শাওন পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। সাথে সাথে তিনি থানায় যান। কিন্তু সেখানে কোনও তথ্য না পেয়ে আদালতে গিয়ে জানতে পারেন যে পুলিশ ৬ এপ্রিল একটি মামলা করেছে, যেখানে তার ছেলে সাইদ ও শাওন পালিয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে।

এরপর ছেলেকে উদ্ধারের জন্য তিনি বারবার থানায় গেলেও আসামিরা তার সঙ্গে খারাপ আচরণ করে ফিরিয়ে দেন। কোনও উপায় না পেয়ে গত ৩০ মে তিনি একটি সংবাদ সম্মেলনও করেন। কিন্তু আজ পর্যন্ত ছেলে ও ছেলের বন্ধুর কোনও সন্ধান তিনি পাননি। তাদের দুইজনকে পরিকল্পিতভাবে অপহরণ, ঘুষ দাবি এবং ঘুষ না পেয়ে হত্যা করে লাশ গুম করা হয়েছে বলে সন্দেহ করছেন তিনি।

বাদী হিরা খাতুনের আইনজীবী অজিত কুমার দাস বলেন, “আদালত বাদীর অভিযোগ গ্রহণ করেছেন এবং এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। ”

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক। একটি কুচক্রিমহল পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এমন অভিযোগ করছে। “

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

ঘুষ না পেয়ে ছেলে হত্যার অভিযোগ, মামলায় ১৬ পুলিশ সদস্য

আপডেট সময় ১১:২২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭