ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাখাইন রাজ্যের সেনাপ্রধানকে প্রত্যাহার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযানের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল মাউং সোয়েকে দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়েছে। গত শুক্রবারে তাকে প্রত্যাহারের ঘোষণা দেয় মিয়ানমারের সেনাবাহিনী। সোমবার সেনাবাহিনীর গণমাধ্যমবিষয়ক এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মিয়ানমার সফরের পর পরই এ ঘোষণা এলো। সোয়ের স্থালাভিষিক্ত হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল সোয়ি তিন্ত নেইং, যিনি এত দিন সেনাবাহিনীর লজিস্টিক ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

তবে ওয়েস্টার্ন কমান্ডের প্রধানকে প্রত্যাহারের কোনো কারণ দেখানো হয়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মেজর জেনারেল আয়ে লুইন জানান, তাকে ঠিক কী কারণে সরানো হয়েছে তা জানি না। তাকে নতুন কোনো স্থানে এখনও পদায়ন করা হয়নি।

মাউং সোয়ে দায়িত্বে থাকাকালে গত ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর হত্যা, ধর্ষণ, দমন-পীড়ন অভিযান শুরু করেন। যা এখনও অব্যাহত আছে। মিয়ানমার সেনা ও উগ্রবাদী বৌদ্ধদের অত্যাচারে গত আড়াই মাসে ৬ লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাখাইন রাজ্যের সেনাপ্রধানকে প্রত্যাহার

আপডেট সময় ০৯:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭