ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জলাভূমির সঠিক ব্যবহারে মাছের অভাব হবে না: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে অসংখ্য জলাভূমি রয়েছে, এর সঠিক ব্যবহার করলে কখনও মাছের অভাব হবে না। বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উদ্বোধন শেষে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি।অনুষ্ঠানে মৎস্যখাতে অবদান রাখায় ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, মা ইলিশ ও জাটকা রক্ষায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। ডিম ছাড়ার সময় মাছ ধরা নিষিদ্ধকালে আমরা জেলেদের অর্থ ও চাল বরাদ্দ দিচ্ছি। এতে ইলিশ রক্ষা হচ্ছে। যার কারণে ইলিশ ১ লাখ উৎপাদন বেড়ে ৩ লাখ ৮৭ হাজার মেট্রিক টনে পরিণত হয়েছে।দেশে আগের তুলনায় মাছ চাষ বেড়েছে। মাছ উৎপাদন বৃদ্ধি ও বিভিন্ন প্রজাতির মাছ চাষের জন্য সাভার, খুলনা ও মংলায় মৎস্য ল্যাব স্থাপন করা হয়েছে।

২০১৬-১৭ অর্থবছরে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রায় এক লাখ ৫০ হাজার সুফলভোগীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে মৎস্য বিষয়ে কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনবল গড়ে তোলার উদ্দেশ্যে চাঁদপুর জেলায় মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট স্থাপন করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জে আরও তিনটি ডিপ্লোমা ইন্সটিটিউট স্থাপনের কাজ শেষ হওয়ার পথে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জলাভূমির সঠিক ব্যবহারে মাছের অভাব হবে না: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭