ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সেনাসদস্যের গুলিতে মেজরের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক সেনাসদস্যে গুলি করে সেনাবাহিনীর এক মেজরকে হত্যা করেছে। ভারতীয় গণমাধ্যম বলছে, কর্মব্যরত অবস্থায় ওই সেনাসদস্য মোবাইল ফোনে কথা বলে। মেজর ওই সেনাসদস্যকে কথা বলতে নিষেধ করে। এ নিয়ে দুজনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এরপরই রাগের মাথায় একে ৪৭ রাইফেল থেকে মেজরকে লক্ষ্য করে গুলি চালান ওই সেনাসদস্য।এতে ঘটনাস্থলেই মারা যান মেজর শিখর থাপা। জম্মু কাশ্মিরের উরি সেক্টরে কর্মরত মেজর থাপা ৭১ আর্মড রেজিমেন্টে ছিলেন। সম্প্রতি উত্তপ্ত কাশ্মিরের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এলিট ইউনিট ৮ রাষ্ট্রীয় রাইফেলসের সঙ্গে তাকে পাঠানো হয়।

তবে সেনাবাহিনীর একটি সূত্র বলছে, ওই মেজর কর্তব্যরত জওয়ানকে মোবাইল ব্যবহারে নিষেধ করেন। সংবেদনশীল এলাকায় কর্তব্যরত অবস্থায় মোবাইল ব্যবহার করার জন্য তার বিরুদ্ধে কম্যান্ডিং অফিসারকে রিপোর্ট করবেন বলে সেসময় সেনাসদস্যকে সতর্ক করে দেন তিনি। পরে মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন তিনি। এসময় মোবাইল ফোনটি আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে দুজনের মাঝে বাগ-বিতণ্ডা শুরু হয়। তখনই রাগের মাথায় ওই জওয়ান নিজের একে ৪৭ থেকে মেজরকে লক্ষ্য করে গুলি ছুড়েন।

সেনাসদস্যের গুলিতে মেজরের প্রাণহানির বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি দেশটির সেনাবাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সেনাসদস্যের গুলিতে মেজরের মৃত্যু

আপডেট সময় ১২:২৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭