ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান পাওয়া গেল ভারতের আধার কার্ড, যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা

এপিইসি শীর্ষ সম্মেলনে ট্রাম্প ও পুতিনের করমর্দন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভিয়েতনামে এশিয়া-প্যাসিফিক কোঅপারেশন (এপিইসি) শীর্ষ সম্মেলনের নৈশভোজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করমর্দন করেছেন। শুক্রবারের ওই নৈশভোজে তাদের মধ্যে দেখা হলেও আনুষ্ঠানিক কোনো সাক্ষাৎ হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউস, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

নৈশভোজের আগে অংশগ্রহণকারী শীর্ষ নেতাদের গ্রুপ ছবি তোলার সময়ও ট্রাম্প ও পুতিন পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলেছেন। তারপর বিচ্ছিন্ন হয়ে টেবিলের আলাদা আলাদা জায়গায় বসে নৈশভোজে অংশ নিয়েছেন।

ভিয়েতনামের ডানাংয়ে ল্যান্ড করার কয়েক মিনিট আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স সাংবাদিকদের বলেছিলেন, “সূচী অনুযায়ী, আনুষ্ঠানিক বৈঠক, ক্যালেন্ডারে নেই এবং হবে বলে প্রত্যাশাও করছি না।”

শনিবার ডানাংয়ে এপিইসি দেশগুলোর নেতাদের মূল বৈঠকটি অনুষ্ঠিত হবে। ১২ দিনের এক এশিয়া সফরের চতুর্থ পর্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন ভিয়েতনামের এই অবকাশযাপন শহরটিতে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী

এপিইসি শীর্ষ সম্মেলনে ট্রাম্প ও পুতিনের করমর্দন

আপডেট সময় ১১:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭