ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঠাকুরগাঁওয়ে শিশু হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চাঁদগাঁও এলাকার শিশু নাদিরা (৫) হত্যা মামলার আসামি মাজেদা ও তহমিনাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: হায়দার আলী এই রায় প্রদান করেন। এ সময় মামলার আর এক আসামি মহসিনকে অব্যাহতি প্রদান করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ জানান, আদালত তথ্য প্রমাণের ভিত্তিতে সঠিক রায় দিয়েছে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা চাঁদগাঁও এলাকার মহসিনের সাথে প্রতিবেশী মাজেদা খাতুনের বসতভিটার ০৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মাজেদা খাতুন ও তার সৎ ভাইয়ের স্ত্রী তহমিনা পূর্ব পরিকল্পিত ভাবে মহসিনকে ফাঁসানোর জন্য ২০১৪ সালের ১৭ এপ্রিল প্রতিবেশী আব্দুল কুদ্দুসের শিশু কন্যা নাদিরাকে হত্যা করে। এ সময় আসামি মাজেদা ও তহমিনা এলাকায় গুজব ছড়ায় মহসিন শিশু নাদিরাকে ধর্ষণ করে হত্যা করেছে।

পরের দিন আব্দুল কুদ্দুস তার শিশু নাদিরাকে ধর্ষণ ও হত্যা করার অভিযোগে মহসিনকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তিতে তদন্তকালে এজাহারকারীর ছেলে ফয়সাল বলে যে, মাজেদা তাহাকে শিখিয়ে দেয় মহসিন নাদিরাকে মেরে ফেলছে একথা বলার জন্য। পরে পুলিশ মাজেদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে মাজেদা ঘটনাটি খুলে বলে ও অপরাধ স্বীকার করে নেয়। পরে মাজেদা কোর্টে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে শিশু হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ১২:২১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭