ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

ফিক্সিংয়ে এবার এলো সামি-আকমলের নাম

অাকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের ক্রিকেট থেকে কোনোভাবেই স্পট ফিক্সিংয়ের কালো ছায়া দূর করা যাচ্ছে না। কয়েকদিন আগে মোহাম্মদ ইরফান, নাসির জমশেদ, শারজিল খান, খালিদ লতিফদের মতো তারকা ক্রিকেটারের ওপর ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ পায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ নিয়ে তদন্ত করছে দেশটির ক্রিকেট বোর্ড। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে স্পট ফিক্সিংয়ে আবার বড় তারকাদের নাম উঠে এলো। তাঁরা হলেন সাবেক পাক স্পিড সেনসেশন মোহাম্মদ সামি ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। শোনা যাচ্ছে, পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত ছিলেন এই দুই তারকা ক্রিকেটার।

এর আগে শারজিল, লতিফদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ আসার পরই তদন্তের জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করে পিসিবি। এর আগে ফেব্রুয়ারিতে নাসির জামশেদের সঙ্গে মোহাম্মদ ইউসুফ নামে এক বুকিকে গ্রেপ্তার করে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। এই বুকি তাঁর স্বীকারোক্তিতে সামি ও আকমলের নাম নিয়েছেন বলে পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপরই এই দুই ক্রিকেটারকে নজরদারির মধ্যে রখেছে পিসিবি। যে কোনো সময় তাঁদের নোটিশ পাঠাতে পারে পিসিবি।

পিএসএলের দ্বিতীয় আসরে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি দীর্ঘদেহী বোলার মোহাম্মদ ইরফান, ব্যাটসম্যান শারজিল খান ও খালিদ লতিফ। পিসিবি ট্রাইব্যুনালের সামনে নিজের অপরাধ স্বীকার করে নেন ইরফান। এরপরই তাঁকে সাময়িক নিষিদ্ধ করে পিসিবি। পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে চার বলে মাত্র এক রান করেন শারজিল খান। তার চেয়ে বড় কথা হচ্ছে, বেশ দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন এই ব্যাটসম্যান। খালিদ লতিফের ফোন ও ল্যাপটপ তদন্ত করে ম্যাচ ফিক্সিংয়ের আলামত পাওয়া গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

ফিক্সিংয়ে এবার এলো সামি-আকমলের নাম

আপডেট সময় ০৫:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭