ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুরে শিশুকে শ্বাসরোধে হত্যা, কিশোর আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের টঙ্গী খাঁ পাড়া এলাকায় সাকিব (৮) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে টঙ্গী থানার পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার এবং ঘাতক রিয়াজকে (১৭) আটক করে। নিহত সাকিব নেত্রকোনার সুসং দূর্গাপুর থানার বিরিশিরি এলাকার আলাল মিয়ার ছেলে। সাকিবের পরিবার টঙ্গীর খাঁ পাড়া এলাকার ইসমাইলের বাড়িতে ভাড়া থাকেন। সে টঙ্গীর ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।

আটক রিয়াজ টঙ্গীর খাঁ পাড়া এলাকার আলাল উদ্দিনের ছেলে। সেও স্বপরিবারে টঙ্গীর খাঁ পাড়া এলাকায় ভাড়া থেকে হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করত। তবে সম্প্রতি তার চাকরি চলে যায়।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন জানান, নিহত সাকিব এবং আটক রিয়াজের পরিবার পাশাপাশি বাড়িতে থাকত এবং সাকিব প্রায়ই রিয়াজের বাসায় আসা যাওয়া করত। সাকিব মঙ্গলবার সকালে রিয়াজের বাসায় গেলে সাকিবকে ঘর থেকে বের করে দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে রিয়াজ গলা টিপে শ্বাসরোধ করে সাকিবকে হত্যা করে। পরে তার লাশ রিয়াজের খাটের নিচে লুকিয়ে রাখে। এদিকে সাকিবকে খুঁজে না পেয়ে তার পরিবারের সদস্যরা সম্ভব্য সকল স্থানে খোঁজাখুঁজি এবং এলাকায় মাইকিং করে। বুধবার সকালে রিয়াজের মা খাটের নিচে সাকিবের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাকিবের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক রিয়াজকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির ৭-১ গোলে জয়ের ম্যাচে মেসিদের উল্লাস, ভিডিও ভাইরাল

গাজীপুরে শিশুকে শ্বাসরোধে হত্যা, কিশোর আটক

আপডেট সময় ০৮:১৭:১১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭