ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনা সদর উপজেলার মজিদপুর নামক স্থানে যাত্রীবাহী বাস, গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নছিমন চালক সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রাই গ্রামের মৃত মনছের আলীর ছেলে রোকন আলী (৪৫)। অপরজনের নাম সম্রাট (৩০)। তবে তার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস পাবনায় যাচ্ছিল। বাসের সামনে একইদিকে যাচ্ছিল গরুবোঝাই শ্যালোইঞ্জিন চালিত নছিমন। পথিমধ্যে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মজিদপুর নামক স্থানে দ্রুতগতির বাসটি ওভারটেক করতে গিয়ে নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমনটি রাস্তার পাশে উল্টে গিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নছিমন চালক রোকন মারা যায়।

আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সম্রাট নামের এক যুবককে মৃত ঘোষণা করেন। আহত অপর ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক পলাশ (৪০) এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

আপডেট সময় ০৩:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭