ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

জেলেদের জালে ২০ মণ ওজনের করাতি মাছ

অাকাশ জাতীয় ডেস্ক:

স্থানীয়দের কাছে এটি খটক মাছ। গবেষকেরা বলেন করাতি হাঙর। মুখটি করাতের মতো বলে এর নাম এই। ইংরেজি Saw Fish। বঙ্গোপসাগরে জেলেদের জালে বিশাল আকৃতির একটি করাতি বা খটক মাছ ধরা পড়ে ২ নভেম্বর। গতকাল শনিবার বাগেরহাটের শরণখোলা মৎস্য আড়তে খটক মাছটি কেটে এক হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়।

এই খটক মাছ রান্না করে খেলে দুরারোগ্য ব্যাধি ক্যানসার, হৃদ্‌রোগ ও যক্ষ্মা ভালো হয়—এমন বিশ্বাসের স্থানীয় লোকজনের। সেই বিশ্বাসের জায়গা থেকে বাগেরহাটের বিভিন্ন স্থান থেকে মাছ কিনতে শরণখোলা মৎস্য আড়তে ছুটে আসেন লোকজন। জেলেদের জালে ধরা পড়া খটক মাছটির ওজন প্রায় ২০ মণ। লম্বায় প্রায় ২০ ফুট। তবে এ মাছ খেলে মানুষের শরীরে বাসা বাঁধা দুরারোগ্য ব্যাধি নিরাময় হওয়ার বিষয়টিতে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন গবেষক ও স্থানীয় মৎস্য বিভাগের কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

জেলেদের জালে ২০ মণ ওজনের করাতি মাছ

আপডেট সময় ০৩:৪৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭