ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাপানে পৌঁছেছেন ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ার পাঁচ দেশ সফরের শুরুতে রোববার সকালে জাপানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপানসহ দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইন সফর করবেন তিনি। গত ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের এই সফর সবচেয়ে দীর্ঘতম। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ১৯৯১ সালের শেষ ও ১৯৯২ সালের শুরুতে এমন দীর্ঘ সময় এশিয়া সফর করেছিলেন।

উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পরমাণু কার্যক্রম বাড়ানো নিয়ে বিবদমান উত্তেজনার মধ্যে এশিয়া সফরে এলেন ট্রাম্প। তার এ সফরে উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের আলোচনা গুরুত্বের শীর্ষে থাকবে। দক্ষিণ কোরিয়া ও জাপানকে সঙ্গে নিয়ে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নিতে চীনের প্রতি আহ্বান জানাবেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প তাকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের বলেন, তার এই এশিয়া সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে প্রত্যাশা করছেন। তিনি বলেন, ‘প্রত্যাশা করছি, আমরা পুতিনের সঙ্গে সাক্ষাৎ করব। উত্তর কোরিয়া ইস্যুতে আমরা পুতিনের সাহায্য চাই।’

রোববার সকালে জাপানের রাজধানী টোকিওর পশ্চিমে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ঘাঁটি ইয়োকোটায় অবতরণ করে ট্রাম্পকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান। সেখানে সংক্ষিপ্ত আলোচনায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘কোনো ব্যক্তি, কোনো স্বৈরশাসক, কোনো শাসনব্যবস্থা আমেরিকান সমাধানকে ভর্ৎসনা করতে পারে না।’

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন ট্রাম্প। এরপর তারা গলফ খেলবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাপানে পৌঁছেছেন ট্রাম্প

আপডেট সময় ০৩:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭