ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

পায়রায় হচ্ছে এলএনজি ভিত্তিক ৩,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকার পটুয়াখালী জেলার পায়রায় লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) ভিত্তিক ৩,৬০০ মেগাওয়াট শক্তি সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বড় ধরনের একটি প্রকল্প হাতে নিয়েছে। নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) এবং জার্মান ভিত্তিক সিমেন্স এজি আগামীকাল এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে।

রাজধানীর বিদ্যুৎ ভবনে এমওইউ’র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন-প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ এবং জার্মানির রাষ্ট্রদূত ড. টমাস প্রিনজ।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জনসংযোগ বিভাগের পরিচালক চৌধুরী সাইফুল হাসান বলেন, এনডব্লিউপিজিসিএল এবং সিমেন্স এজি যৌথভাবে এই প্রকল্পে অর্থায়ন করবে।

প্রকল্পে, দু’টি কোম্পানি তিন ইউনিটে ৩,৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে, যার প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে ১,২০০ মেগাওয়াট করে। বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য কোম্পানিগুলো এলএনজি টার্মিনাল নির্মাণ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

পায়রায় হচ্ছে এলএনজি ভিত্তিক ৩,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র

আপডেট সময় ০২:১৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭