ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

ডেস্কটপ, মনিটর, পেনড্রাইভ, রাউটার আনছে ওয়ালটন

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশীয় আইওটি জগতে একের পর এক চমক সৃষ্টি করছে ওয়ালটন। মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, কিবোর্ড ও মাউসের পর ওয়ালটন আনছে বেশ কিছু নতুন পণ্য। যার মধ্যে রয়েছে ডেস্কটপ পিসি, মনিটর, পেনড্রাইভ, মেমোরি কার্ড এবং ওয়াইফাই রাউটার। উচ্চমানের এসব প্রযুক্তিপণ্যের সংযোজন এবং উৎপাদন হবে দেশেই।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, চলতি মাস অর্থাৎ নভেম্বরের শেষদিকে বাজারে আসবে এসব প্রযুক্তিপণ্য। শুরুতে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব প্লান্টে এসব পণ্য সংযোজন (অ্যাসেম্বেলিং) হবে। তবে পর্যায়ক্রমে দেশেই উৎপাদনে যাবে ওয়ালটন।

ওয়ালটন কম্পিউটার প্রজেক্ট ইনচার্জ মো. লিয়াকত আলী জানান, দেশে প্রযুক্তিপণ্যের গ্রাহক দিন দিন বাড়ছে। গ্রাহকচাহিদা মেটাতে অনেকেই শুধু আমদানির ওপর নির্ভর করছেন। ওয়ালটন শুরু থেকেই দেশীয় উৎপাদনের ওপর গুরুত্ব দিচ্ছে। বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও দেশের অভ্যন্তরীণ মানবসম্পদের উন্নয়নে একের পর এক স্বাপ্নিক উদ্যেগ নিচ্ছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ওয়ালটন উদ্বোধন করেছে দেশের প্রথম মোবাইল ফোন উৎপাদন কারখানা। ওয়ালটন ডিজি-টেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের অধীনে গাজীপুরের চন্দ্রায় অবস্থিত এই কারখানায় মোবাইল ফোনের পাশাপাশি উৎপাদিত হবে ডেস্কটপ পিসি, মনিটর, পেনড্রাইভ, মেমোরি কার্ড এবং ওয়াইফাই রাউটারের মতো পণ্য। যার ফলে সাশ্রয়ী মূল্যে দেশে তৈরি উচ্চমানসম্পন্ন বিভিন্ন প্রযুক্তিপণ্য পাবেন ক্রেতারা।
প্রাথমিকভাবে দুই মডেলের ব্র্যান্ড ডেস্কটপ পিসি বাজারে ছাড়ছে ওয়ালটন। কর্পোরেট ও সাধারণ এসব পিসির দাম হবে ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে। ব্র্যান্ড পিসিতে অন্তর্ভুক্ত থাকবে সিপিইউ, মনিটর, কিবোর্ড ও মাউস।

শুরুতে ২২ ও ২৩ ইঞ্চি পর্দার এইচডি এলইডি মনিটর বাজারে ছাড়া হবে। উচ্চমানের এসব মনিটরের দাম হবে সর্বোচ্চ ১৬ হাজার টাকা। পর্যায়ক্রমে ২৭ ইঞ্চি পর্যন্ত মনিটর বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে ওয়ালটনের। সাশ্রয়ী মূল্যের এসব মনিটর হবে আইপিএস এবং সিএনএস প্যানেলের।

এছাড়া, ওয়ালটন আনছে পেনড্রাইভ ও মাইক্রো এসডি কার্ডও। এগুলোর ধারণক্ষমতা হবে সর্বোচ্চ ৬৪ জিবি পর্যন্ত। তবে ওয়ালটনের পরবর্তী লক্ষ্য ১২৮ জিবি পর্যন্ত পেনড্রাইভ বাজারে আনার। উচ্চমানসম্পন্ন এসব পেনড্রাইভ ও মাইক্রো এসডি কার্ডের রিডিং ও রাইটিং গতি হবে অন্তত ২০ শতাংশ বেশি। পক্ষান্তরে দাম হবে তুলনামূলক অন্তত ৪০ শতাংশ সাশ্রয়ী। এছাড়া, ওয়ালটনের আপকামিং প্রযুক্তি পণ্যের তালিকায় থাকছে বিভিন্ন মডেলের উচ্চগতিসম্পন্ন ওয়াইফাই রাউটারও।

বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে ২৬টি ভিন্ন মডেলের ওয়ালটন ল্যাপটপ। যা তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুই শীর্ষ প্রতিষ্ঠান ইন্টেল ও মাইক্রোসফট এবং বাংলাদেশের ওয়ালটন- এই তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, ওয়েব ডিজাইনার ও গেমারদের ব্যবহারের দিক বিবেচনা করে ভিন্ন ভিন্ন কনফিগারেশন ও দামের ল্যাপটপ বাজারে ছেড়েছে ওয়ালটন।

ওয়ালটনের প্যাশন সিরিজে অধীনে রয়েছে ১৩টি মডেলের ল্যাপটপ। যার দাম শুরু হয়েছে মাত্র ২৩ হাজার ৪৯০ টাকা থেকে। সর্বোচ্চ ৫৪ হাজার ৫৫০ টাকায় পাওয়া যাবে এই সিরিজের ল্যাপটপ। ট্যামারিন্ড সিরিজে আছে ১১টি মডেল। দাম ২২ হাজার ৪৯০ টাকা থেকে ৫৪ হাজার টাকার মধ্যে। ব্যক্তিগত বা অফিশিয়াল সব ধরনের প্রয়োজনীয় কাজ সারতে জুড়ি নেই এসব ল্যাপটপের।

এছাড়া আছে উচ্চগতির কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু সিরিজের দুই মডেলের গেমিং ল্যাপটপ। যার দাম যথাক্রমে ৭৪ হাজার ৫৫০ এবং ৮৩ হাজার ৫৫০ টাকা। যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে ওয়ালটনের এই ল্যাপটপ। গ্রাফিক্সের ভারী কাজ এবং ছবি বা ভিডিও এডিটিংয়ের জন্যও আদর্শ এই ল্যাপটপ। সব মডেলের ল্যাপটপ কিস্তিতেও কেনার সুযোগ থাকছে।

ওয়ালটনের রয়েছে বিভিন্ন মডেলের গেমিং এবং সাধারণ কিবোর্ড ও মাউস। সাশ্রয়ী মূল্যের এসব কিবোর্ডের দাম ৩৯০ টাকা থেকে ১৫৫০ টাকার মধ্যে। আর মাউসের দাম ২২০ টাকা থেকে ৫৯০ টাকার মধ্যে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

ডেস্কটপ, মনিটর, পেনড্রাইভ, রাউটার আনছে ওয়ালটন

আপডেট সময় ০৭:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭