ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রেষ্ঠত্বে বাহুবলীকে ছাড়িয়ে গেলেন হৃত্বিক

অাকাশ বিনোদন ডেস্ক:

চলতি বছরে মুক্তি পাওয়া বলিউড ছবিগুলির মধ্যে বক্স অফিসে সুপার ডুপার হিট ‌‌‘বাহুবলী’। ফ্যান্টাসি ঢংয়ের এই ছবিটি নিয়ে মুক্তির দুই মাস পেরিয়েও আলোচনার শেষ নেই। এটিকে বলা হচ্ছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্র।

তবে নতুন এক সমীক্ষায় ‘বাহুবলী’কে টপকে গেল বলিউডের গ্রীক দেবতা বলে খ্যাত অভিনেতা হৃত্বিক রোশনের ‘কাবিল’ ছবিটি। সেখানে বলা হয়েছে ব্যবসায়িক প্রতিযোগিতায় শাহরুখের ‘রইস’, বরুণ ধাওয়ান-আলিয়া ভাট অভিনীত ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’, হৃত্বিকের ‘কাবিল’কে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে প্রভাস অভিনীত ‘বাহুবলী : দ্য কনক্লিউশন’। তবে মানুষের মনে জায়গা করে নেওয়ায় ‘বাহুবলী’কে পেছনে ফেলে দিয়েছে হৃত্বিকের ‘কাবিল’।

গেল জুনে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সমীক্ষা চালায় যে, কোন ছবিটি দর্শকদের বিচারে শ্রেষ্ঠ। সমীক্ষাটির জন্য বক্স অফিসে সফল এমন সাতটি ছবি বেছে নেওয়া হয়। এর মধ্যে ছিল- ‘বাহুবলী: দ্য কনক্লিউশন’, ‘কাবিল’, ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’, ‘রইস’, ‘শচিন : আ বিলিয়ন ড্রিমস’, ‘দ্য গাজি অ্যাটাক’ এবং ‘ট্র্যাপড’।

এই সাতটি ছবিতে দর্শকের ভোট দেওয়ার ব্যবস্থাও করা হয়। সংবাদমাধ্যমটি আশা করেছিল যে, সব সময়ের মতো এবারেও ‘বাহুবলী’ই শীর্ষে থাকবে। কিন্তু দেখা যায় ৬৮ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থানে ‘কাবিল’।

ফ্যান্টাসি আর গ্রাফিক্সের জৌলুসে ‘বাহুবলী’ বিনোদিত করলেন ‘কাবিল’র গল্প ছুঁয়ে গেছে দর্শকের মন। প্রশংসিত হয়েছে স্ত্রীর করুণ মৃত্যুর প্রতিশোধ নেয়া দৃষ্টিহীন স্বামীর চরিত্রে হৃত্বিকের অভিনয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্রেষ্ঠত্বে বাহুবলীকে ছাড়িয়ে গেলেন হৃত্বিক

আপডেট সময় ০৪:২৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭