ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর মান্দায় বাঁশ বোঝাই ভটভটি ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে জনি (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত জনি রাজশাহীর মোহনপুর উপজেলার খয়রা গ্রামের কোরবান আলীর ছেলে। শুক্রবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ভটভটির চালক, ট্রাকের চালক ও তার সহযোগীসহ ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের নাম ও পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন, নওগাঁ সদর উপজেলার আলেদাদপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ইমদাদুল হক (৩২) ও দক্ষিণ আন্দারকুটা গ্রামের আফজাল হোসেনের ছেলে উজ্জল হোসেন (৩৫)। তারা তেঁতুলিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্যদের পরিচয় জানা যায় নি।

আহত উজ্জল হোসেন জানান, তারা রাজশাহী শহরের খড়খড়ি এলাকায় রাজুর আড়তে মাছ বিক্রি করে নওগাঁ ফিরছিলেন। পথে চৌদ্দমাইল এলাকায় বাঁশবোঝাই ভটভটির সঙ্গে তাদের বহনকারী ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহত জনির লাশ উদ্ধারসহ দুর্ঘটনা কবলিত ট্রাক ও ভটভটি থানা হেফাজতে নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ১১:২০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭