ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৫ নভেম্বর মিয়ানমার সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ১৫ নভেম্বর মিয়ানমার সফর করবেন। রাখাইনে সামরিক অভিযানের মুখে ছয় লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রেক্ষিতে সৃষ্ট সংকটের মধ্যেই মিয়ানমার সফরে আসছেন টিলারসন। এশিয়ার কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে তিনি নেপিদো আসবেন।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৫ নভেম্বর ফিলিপাইন থেকে মিয়ানমারের নেপিদো পৌঁছবেন টিলারসন। সেখানে তিনি রাখাইনে সৃষ্ট সংকটের সমাধানে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। টিলারসন মিয়ানমারের গণতন্ত্রে রূপান্তর প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়েও টিলারসন আলোচনা করবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহে টিলারসনের এশিয়া সফর শুরু হবে। এ সফরে তিনি মিয়ানমারসহ জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইন ভ্রমণ করবেন।

বিবৃতি অনুসারে, ৫-৭ নভেম্বর জাপান, ৭-৮ নভেম্বর দক্ষিণ কোরিয়া, ৮-১০ নভেম্বর চীন, ১০ নভেম্বর ভিয়েতনাম, ১২-১৩ নভেম্বর ফিলিপাইন সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ১৪ নভেম্বর টিলারসন ইএএস প্লেনারি অধিবেশনে মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৫ নভেম্বর মিয়ানমার সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:১৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭