ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’ জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা

লন্ডনে মঙ্গলবার মুখোমুখি হবে আ.লীগ-বিএনপি

অাকাশ নিউজ ডেস্ক:

লন্ডনে কাল মঙ্গলবার ‘বাংলাদেশে সন্ত্রাসবাদ ও আইনের শাসন’ শীর্ষক এক সংলাপে মুখোমুখি হবে আওয়ামী লীগ ও বিএনপি।মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ আলোচনা চলবে। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের স্বতন্ত্র সদস্য আলেক্সান্ডার চার্লস কারলাইল এ সংলাপের আয়োজক।

আলেক্সান্ডার চার্লস কারলাইলের মুখপাত্র সুজিত সেন বলেন, এ সংলাপে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তারানা হালিম। আর বিএনপির পক্ষে অংশ নেবেন আমির খসরু মাহমুদ চৌধুরী, রুমি ফারহানা ও হুমায়ুন কবির। এ ছাড়া বেশ কয়েকজন ব্রিটিশ এমপিসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রায় সময় ব্রিটিশ পার্লামেন্টে আলোচনায় অংশ নেয় আওয়ামী লীগ ও বিএনপি। হাউস অব লর্ডসের প্রয়াত সদস্য অ্যারিক অ্যাভবেরি এই সংলাপ আয়োজন শুরু করেছিলেন। তাঁর মৃত্যুর পর থেকে চার্লস কারলাইল সেই দায়িত্ব পালন করছেন।সংলাপের আগে দুপুরে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিদের সম্মানে এক ভোজসভার আয়োজন করেছেন কারলাইল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

লন্ডনে মঙ্গলবার মুখোমুখি হবে আ.লীগ-বিএনপি

আপডেট সময় ০৩:৫৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭