ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আনারুল নামের যুবক আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

কদবেল খেতে দেওয়ার কথা বলে সাড়ে ছয় বছরের এক কন্যা শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে গিয়েছিল এক যুবক। পরে সে তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এসে তাকে রক্ষা করে। এরপর পুলিশ এসে ধর্ষণ চেষ্টাকারী লম্পট যুবক আনারুল ইসলামকে (৩০) আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ায়। আহত শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরো জানান, সাড়ে ছয় বছরের কন্যা শিশুটি মধ্যকাটিয়ায় তার খালা মাহফুজা বেগমের বাসায় থাকে। প্রতিবেশি আনারুল ইসলাম তাকে কদবেল খেতে দেওয়ার প্রলোভন দেখায়। মেয়েটি সরল বিশ্বাসে তার কাছে গেলে সে তাকে ঘরে ডেকে নিয়ে যায়। সেখানেই সে তাকে জোর করে ধর্ষনের চেষ্টা করে। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে আনারুল তাকে ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে আটক করে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আনারুল নামের যুবক আটক

আপডেট সময় ১১:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭