ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের দেখতে সু চিকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর ব্যাপক নিধনযজ্ঞের পর প্রথমবারের মতো ওই রাজ্যে অং সান সু চি’র সফরের খবরের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সু চিকে বাংলাদেশেও আসার আমন্ত্রণ জানিয়েছেন।

বার্তা সংস্থা এপি প্রকাশিত সু চি’র সফর নিয়ে একটি পোস্ট শাহরিয়ার আলম সোশ্যাল মাইক্রোব্লগিং সাইট টুইটারে রিপোস্ট করেন বৃহস্পতিবার বেলা ১২টার দিকে। সেখানেই তিনি লিখেছেন, ‘আশা করি তিনি (সু চি) কীভাবে, কে এবং কেন, সেটা বোঝার উদ্দেশ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা নারী ও শিশুর সঙ্গে কথা বলতে বাংলাদেশ সফরেও আসবেন।’

গত ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর নির্মম নির্যাতন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একবারও সংঘাত আক্রান্ত এলাকায় যাননি মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা ও রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি। এমনকি বহুবার এই হত্যাযজ্ঞের কথা অস্বীকার করেছেন তিনি।

অবশেষে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হুট করে রাখাইনে পরিস্থিতি পরিদর্শনে গেছেন সু চি। তিনি একদিনের সফরে রাখাইনের রাজধানী সিত্তেসহ কয়েকটি শহর পরিদর্শন করবেন। সু চি’র সঙ্গে আছে আরও ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের দেখতে সু চিকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ

আপডেট সময় ০৬:৩০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭