ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

রাস্তা তৈরি করেন, তাহলে রোডম্যাপ সার্থক হবে : ফখরুল

অাকাশ নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের জন্য রাস্তা তৈরির পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাস্তা তৈরির পরই রোডম্যাপ দেওয়া সার্থক হবে বলে মনে করেন তিনি। আজ সোমবার সকালে রাজধানীর মওলানা ভাসানী মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। ‘বিএনপির ভিশন : নারী সমাজের উন্নয়ন ও অগ্রগতির মিশন’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

বিএনপির চেয়ারপারসন ঘোষিত ভিশন টোয়েন্টি থার্টি সম্পর্কে মহিলা দলের নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার পাশাপাশি মির্জা ফখরুল কথা বলেন নিবার্চন কমিশন ঘোষিত রোডম্যাপ নিয়েও।বিএনপি মহাসচিব বলেন, ‘ইলেকশন করবে কে? রাজনৈতিক দলগুলো তো? রাজনৈতিক দলগুলোকে যে আপনি নির্বাচনে নিয়ে যাবেন তার রাস্তা কোথায়? হোয়্যার ইজ দ্য রোড? ম্যাপ দিয়ে দিচ্ছেন, এই করতে হবে, রাস্তাই নাই। রাস্তা তো আপনারা খানাখন্দ খুঁড়ে টুঁড়ে শেষ করে দিয়েছেন। নির্বাচনে যেন বিরোধী দল যেতে না পারে তার জন্য আপনারা ব্যবস্থা করছেন। আমাদের খুব পরিষ্কার কথা। আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই, আগে নির্বাচনের পরিবেশ তৈরি করেন, রাস্তা তৈরি করেন। তাহলে রোডম্যাপ দেওয়াটা সার্থক হবে, অন্যথায় হবে না।’

মির্জা ফখরুল আরো বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, ভোটের অধিকার ফিরে পেতে চায় এবং সেই অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘ওরাই সবকিছু করবে। মিটিং করবে, ইলেকশন করবে, বিনা ভোটে নির্বাচন করবে, ক্ষমতায় যাবে, মন্ত্রী হবে, এমপি হবে, হাজার হাজার কোটি টাকা লুট করবে। আর আমরা আপনার ওই সাধারণ মানুষ, আমরা শুধু হাততালি বাজাব। আহা বেশ বেশ আহা বেশ। এটা হবে না। আমরা এই দেশে সবার অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। সব গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং আমাদের সেই ব্যবস্থা তৈরি করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

রাস্তা তৈরি করেন, তাহলে রোডম্যাপ সার্থক হবে : ফখরুল

আপডেট সময় ০৭:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭