ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সূচকের বড় উত্থান শেয়ারবাজারে

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে উভয় বাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৮ পয়েন্টে অবস্থা করছে। আর ডিএসই শরিহ্ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২১ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া ২১০টি প্রতিষ্ঠানের শেয়ার দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম। লেনদেন হয়েছে ৬৬৩ কোটি ৭৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৩৭ কোটি ৪৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১২৬ কোটি ২৮ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এদিন কোম্পানির ৫১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ২৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৭৯ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

লেনদেনে এরপর রয়েছে- কেপিসিএল, আইডিএলসি ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পাওয়ার গ্রিড, এক্সিম ব্যাংক এবং সিটি ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ১২১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৯২ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৫২ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৮ কোটি ৭৮ লাখ টাকা বেশি। বাজারটিতে লেনদেন হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৬৬টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সূচকের বড় উত্থান শেয়ারবাজারে

আপডেট সময় ০৭:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭