ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার প্রায় ৫০ লাখ নতুন ভোটার: ইসি

অাকাশ নিউজ ডেস্ক:

ভোটার তালিকায় এবার প্রায় ৫০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হবে বলে নির্বাচন কমিশন (ইসি) আশা করছে। ইসি বলছে, ২৫ জুলাই থেকে ভোটার তালিকার তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু হবে। চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত।

আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশনে ভোটার হালনাগাদকরণ ২০১৭ কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভা শেষে ইসির সচিব এম আবদুল্লাহ এ কথা বলেন। ইসির সচিব এম আবদুল্লাহ জানান, ২০০০ সালের ১ জানুয়ারির আগে যাঁদের জন্ম, কিন্তু এখনো ভোটার হতে পারেননি, তাঁরা এবার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সচিব এম আবদুল্লাহ বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী বা বিদেশিরা যাতে ভোটার হতে না পারেন, সে জন্য ৩০টি উপজেলায় বিশেষ এলাকা চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় বিশেষ কমিটি করা হয়েছে। এই কমিটি কোনো বিদেশি নাগরিক যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারেন, তা নজরদারি করবে। ভোটকেন্দ্রে তাঁরা মা, বাবা, চাচা, ফুপুদের পরিচয়পত্র (আইডি কার্ড) দেখাবেন।

আরেক প্রশ্নের জবাবে ইসির সচিব বলেন, নারী ভোটার বাড়ানোর ক্ষেত্রে এবার বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার প্রায় ৫০ লাখ নতুন ভোটার: ইসি

আপডেট সময় ০৫:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭