ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উত্তর কোরিয়ায় পরমাণু কেন্দ্রে ধস, ২০০ মৃত্যুর শঙ্কা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ায় একটি পরমাণু কেন্দ্রে সুড়ঙ্গ ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত ২০০ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গত ১০ অক্টোবর ওই ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফসহ একাধিক গণমাধ্যম। তবে বিষয়টি আজ বুধবারই ‘ব্রেকিং নিউজ’ হিসেবে দিচ্ছে গণমাধ্যমগুলো। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ুনহাপ এ তথ্য জানিয়েছে।

পুনগুয়ে-রি নামে একটি পরমাণু কেন্দ্রে ওই ঘটনা ঘটে।bজাপানের টিভি চ্যানেল আসাহি জানিয়েছে, ধারণা করা হচ্ছে ওই সুড়ঙ্গধসে প্রথম ১০০ জন আটকা পড়ে। পরে তাদের উদ্ধার করতে গিয়ে আরো ১০০ জন আটকা পড়ে।

পরমাণু কেন্দ্রটি দেশটির উত্তর-পূর্বাঞ্চলে মাউন্ট মানটাপে অবস্থিত। বার্তা সংস্থা ইয়ুনহাপ জানিয়েছে, সুড়ঙ্গটির নির্মাণকাজ চলছিল। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, গত মার্চে করা পরমাণু পরীক্ষার সময় ওই পর্বতে ভূমিকম্পের সৃষ্টি হয়। দেশটির প্রেসিডেন্ট কিম জং-উনের নির্দেশে করা তা ছিল ষষ্ঠতম পরমাণু পরীক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তর কোরিয়ায় পরমাণু কেন্দ্রে ধস, ২০০ মৃত্যুর শঙ্কা

আপডেট সময় ১১:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭