ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, ‘হামিদ বলেছেন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশের জন্য রোহিঙ্গা ইস্যু একটি বড় সমস্যা।’

জাতিসংঘের কো-অর্ডিনেটর ও ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আবদুল হামিদ এ আহ্বান জানান।

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর নৃশংসতার শিকার হয়ে ১০ লাখেরও বেশি রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেয়ার ঘটনা উল্লেখ করে রাষ্ট্রপতি রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন সময়ে সোচ্চার হওয়ায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার প্রশংসা করেন। সম্মান ও মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহায়তা ও সমর্থন কামনা করেন রাষ্ট্রপতি।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশকে সহায়তা দেয়ার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন যে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সংস্থাটির সহায়তা অব্যাহত থাকবে। জাতিসংঘ কো-অর্ডিনেটর তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

ওয়াটকিনস বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশে ইউএনডিপি’র সহায়তা অব্যাহত থাকবে। তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। জাতিসংঘ কর্মকর্তা বলেন, ইউএনডিপি বাংলাদেশের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে কারিগরিসহ সার্বিক সহায়তা দেবে। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি

আপডেট সময় ১১:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭