ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রাম বন্দরে ভিয়েতনাম থেকে চালবাহী দ্বিতীয় জাহাজ

অাকাশ নিউজ ডেস্ক:

ভিয়েতনাম থেকে ২৭ হাজার টন চাল নিয়ে এবার এমভি ট্যাক্স নামের আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে এসেছে। ১৯ জুলাই আসার কথা থাকলেও নির্ধারিত সময়ের দুদিন আগে সোমবার (১৭ জুলাই) ভোরে বন্দরের বহির্নোঙ্গরে প্রবেশ করে জাহাজটি। বন্দর সূত্র জানায়, কাস্টমসের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে বহির্নোঙ্গরে জাহাজটি থেকে কিছু চাল খালাস করা হবে। পরে জেটিতে প্রবেশ করবে জাহাজটি।

এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় ভিয়েতনাম থেকে চাল নিয়ে আসা প্রথম জাহাজটি বন্দরের বহির্নোঙ্গরে প্রবেশ করে। এতে ২০ হাজার টন চাল ছিল। সূত্র জানায়, এমভি ভিসাদ নামের এই জাহাজটি এখনো বহির্নোঙ্গরে রয়েছে। এটি থেকে ছোট লাইটারেজ জাহাজের মাধ্যমে চাল খালাসের কাজ চলছে। আড়াই হাজার টন চাল খালাসের পর জাহাজটি মঙ্গলবার জেটিতে প্রবেশ করবে।

শিপিং এজেন্ট ইউনি শিপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসাইন জানান, চলমান খাদ্য সংকট নিরসনে ভিয়েতনাম থেকে মোট আড়াই লাখ টন চাল আমদানি করা হচ্ছে। এর মধ্যে প্রথম দফায় দেড় লাখ টন চাল আনা হচ্ছে। ২০ হাজার টন চাল নিয়ে প্রথম জাহাজটি আসার কয়েকদিন পর ২৭ হাজার টন চাল নিয়ে দ্বিতীয় জাহাজটিও সোমবার এসে পৌঁছেছে। অপর জাহাজটি ২২ জুলাই এসে পৌঁছাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বন্দরে ভিয়েতনাম থেকে চালবাহী দ্বিতীয় জাহাজ

আপডেট সময় ০৫:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭