ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দীপন হত্যার দুই বছর, তদন্তে নেই গতি

অাকাশ জাতীয় ডেস্ক:

সন্ত্রাসী হামলায় প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার দুই বছর পূর্ণ হচ্ছে আজ। অজ্ঞাতনামা হামলাকারীরা ২০১৫ সালে ৩১ অক্টোবর ঢাকার শাহবাগ এলাকায় তাঁর কর্মস্থলে তাঁকে হত্যা করে।

পরে আনসার আর ইসলাম বাংলাদেশ নামে কট্টর ইসলামপন্থী একটি সংগঠন ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। লেখক-ব্লগার অভিজিত রায়ের একটি বই প্রকাশের জন্য জঙ্গিরা দীপনকে টার্গেট করেছিল বলে ধারণা করা হয়। হত্যার দুই বছর পার হলেও সেই মামলার এখনো কোনো কুলকিনারা হয়নি।

ফয়সল আরেফিন দীপনের বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও লেখক আবুল কাসেম ফজলুল হক বিবিসিকে বলেছেন, প্রথম থেকে ডিবির একজন কর্মকর্তা তাদের এ মামলার তদন্ত সম্পর্কে অবহিত করেছেন। দেড় বছর আগে ফাইলপত্র নিয়ে এসে বোঝানোর চেষ্টা করেছেন যে তারা কিভাবে এগুচ্ছেন।

তারা বলেছিলেন যে অন্য মামলার সূত্র ধরে তারা সন্ধান পেয়েছেন যে কারা দীপনকে হত্যা করেছে কিন্তু তারা যে নামগুলো পেয়েছেন সেগুলো ছদ্মনাম। এখন দেড় বছর পরেও একই কথা বলছেন, তদন্ত আর এগোয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দীপন হত্যার দুই বছর, তদন্তে নেই গতি

আপডেট সময় ০৪:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭