ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন কে করবে, না করবে- সেটি ইসি ও আদালতের বিষয় : রিজভী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে:স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল শাপলা চত্বর হত্যাকাণ্ড: খসড়া প্রতিবেদন প্রসিকিউশনে, মতবিনিময়ে হেফাজত নেতারা ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ১ কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেওয়া হবে, যা তারা কখনো ভুলবে না: মোজতবা খামেনি সরকারি কর্মচারী হাসপাতালে ঠোঁট-তালুকাটা শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার ইসরায়েলের ওপর চাপ বাড়াতে ট্রাম্পের দ্বারস্থ হচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ২

অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ

আকাশ জাতীয় ডেস্ক : 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনি অনুদান বিষয়ে তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে এনসিপি নয়া বন্দোবস্তের দায়ভার নিশ্চিত করবে।

সোমবার (১৯ জানুয়ারি) দলটির বাংলামোটর অফিসে আয়োজিত নির্বাচনি ক্রাউড ফান্ডিং বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ বলেন, ​বড় কোনো ব্যবসায়ীর ওপর নির্ভর না করে জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি।​

‘আর্থিক স্বচ্ছতা স্থাপনের উদ্দেশে ​এনসিপি জনগণের কাছ থেকে অনুদানের তথ্য প্রতি বছর অডিট করে জনসমক্ষে প্রকাশ করবে’ উল্লেখ করে তিনি জানান, নিজের এবং দলের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার করে তার বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত।

এ সময় বিএনপির প্রার্থীদের ঋণখেলাপির অভিযোগ তুলে চিরাচরিত অস্বচ্ছ রাজনৈতিক কালচার ভেঙে একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই এনসিপির লক্ষ্য বলে দাবি করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কে করবে, না করবে- সেটি ইসি ও আদালতের বিষয় : রিজভী

অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ

আপডেট সময় ০৫:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬