ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

বিএসএমএমইউ ২৪ ঘন্টার ল্যাব সার্ভিস চালু করছে সোমবার

অাকাশ জাতীয় ডেস্ক:

গুরুতর সংকটাপূর্ণ রোগীদের জরুরি প্রয়োজন মেটানোর লক্ষ্যে দেশের প্রধান স্নাতকোত্তর মেডিকেল ইনস্টিটিউশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ২৪ ঘন্টার ল্যাবরেটরি সার্ভিস চালু করতে যাচ্ছে।

বিএসএমএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কামরুল হাসান খান জানান, গুরুতর সংকটাপূর্ণ রোগীদের জরুরি প্রয়োজন মেটানোর জন্য আগামীকাল থেকে আমরা আমাদের ল্যাবের সার্ভিসসমূহ ২৪ ঘণ্টা খোলা রাখবো।

তিনি বলেন, আমরা আমাদের রোগীদের জন্য এই ল্যাব সার্ভিস সম্প্রসারণ করেছি, এমনকি যাদের হাসপাতালে ভর্তি করা হবে না, তেমন রোগীও ল্যাব থেকে এই সেবাগ্রহণ করতে পারবেন।

ভাইস চ্যান্সেলর বলেন, এই ল্যাব থেকে রোগীরা তাদের রোগ নির্ণয়ের (পরীক্ষার) রিপোর্ট দুই ঘন্টার মধ্যেই পাবেন।

রাজধানীর শাহবাগ এলাকায় বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএমএমইউ ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

এ ছাড়া বিএসএমএমইউ প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এম শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর এম শফিউদ্দিন আহমেদ ও প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক এ এস এম জাকারিয়া স্বপন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

বিএসএমএমইউ ২৪ ঘন্টার ল্যাব সার্ভিস চালু করছে সোমবার

আপডেট সময় ১১:৪৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭