ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে আটক ১২

অাকাশ জাতীয় ডেস্ক:

বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ১২ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। সোমবার ভোর ৫টার সময় পাসপোর্ট, ভিসা ছাড়া ওই সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় তাদের আটক করে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের রঘুনাথপুর ক্যাম্পের সদস্যরা। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন একটি খবর আসে অবৈধ পথে ভারত থেকে বেশকিছু নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করে যশোরের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা রঘুনাথপুর সীমান্তের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ছয়জন মহিলা, চারজন পুরুষ ও দুজন শিশুকে আটক করে।

আটককৃতদের বাড়ি নড়াইল, বরিশাল, পিরোজপুর ও খুলনা জেলার বিভিন্ন থানা এলাকার। এ ব্যাপারে রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুন জানান, অবৈধভাবে ভারত থেকে আসার সময় ১২ জন নারী-পুরুষ আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে আটক ১২

আপডেট সময় ০৩:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭