ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঠাকুরগাঁও সুগার মিলে শ্রমিকদের বিক্ষোভ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় মজুরী স্কেল ২০১৫ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁও সুগার মিলে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকস শ্রমিক-কর্মচারী ইউনিয়ন মিল গেটে এই কর্মসূচি পালন করে।

এ সময় ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্বল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি সমন্বয়পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বেলাল হোসেন আনসার আলী,আব্দুস সামাদ প্রমুখ।

এ সময় সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক-র্কমচারীদের জন্য ২০১৫ সালে জাতীয় মজুরি কমিশন দেওয়ার সুপারিশ করা হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। যার কারণে শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। অবিলম্বে জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেয় তারা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের আয়োজনে দেশের ১৫টি চিনিকল, কেমিকেল এবং ইস্পাত মিলের শ্রমিক-কর্মচারীরা এই কর্মসূচি পালন করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁও সুগার মিলে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ১২:০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭