ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে নিজ ঘর থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিজ কক্ষ থেকে এবার কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকার ৭টার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নে জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ওই কলেজছাত্রী উপজেলার বেলপুকুর ইউনিয়নের জয়পুর গ্রামের আ. কুদ্দুস ওরফে বিশুর মেয়ে সন্ধ্যা খাতুন (১৭)। তিনি জামিড়া কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্ধ্যা খাতুন আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুইয়া।

নিহতের মা খাদিজা বেগম জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে সন্ধ্যা ঘুমাতে যায়। রোববার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে ডাকাডাকি শুরু করে কোন সাড়া পাওয়া যায়নি। এরপর ঘরের দরজা ভেঙে দেখেন তীরের সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলে রয়েছে। তার মা মৃত্যুর সঠিক কারণ না বলেও তার মেয়ে মানসিকভাবে অসুস্থ ছিল বলে দাবি করেন। পরে থানা পুলিশে খবর দেয়া হয়।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। পরে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ২৬ অক্টোবর পুঠিয়ায় মায়ের সঙ্গে অভিমান করে চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রী এনি খাতুনের শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে নিজ ঘর থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার

আপডেট সময় ১১:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭