ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল হরতাল করার সেই সুযোগ আমরা কাউকে দেব না ক্রীড়া খাত পুনরুজ্জীবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অতীতের দুর্নীতির তদন্ত চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি যুবক খুন, আটক ২

অাকাশ জাতীয় ডেস্ক:

জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে আবদুল জব্বার (২৮) নামে এক বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করেছে দুই রোহিঙ্গা। এ ঘটনায় রামু থানা পুলিশ ওই দুজনকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন রামু থানার ওসি এম লিয়াকত আলী। তিনি জানান, নিহত জব্বার খুনিয়া পালংয়ের কালুয়ার খলীর হেডম্যান বশির আহমদের ছেলে।

নিহতদের স্বজনদের দেওয়া তথ্য মতে, শনিবার ভোরে খুনিয়া পালংয়ের ২ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ায় সামাজিক বনায়নের বাগান পাহারা দেওয়ার সময় আবদুল জব্বারকে রোহিঙ্গা হাফেজ মোস্তফা ও তার ফুপি বেওয়ালা খাতুন কুপিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যালে কলেজ হাসাপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এই ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় রোহিঙ্গা হাফেজ মোস্তফা ও বেওয়ালাকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।

রামুর খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ জানিয়েছেন, হাফেজ মোস্তফা, তার ফুপি বেওয়ালা গত ২ মাস আগে এসে ওই এলাকায় অবস্থান নিয়ে ছিলেন। তবে কি কারণে এ হত্যাকাণ্ড নিশ্চিত করা যাচ্ছে না। ওসি লিয়াতক জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে শুক্রবার রাতে উখিয়ার বালুখালীতে রোহিঙ্গাদের হামলায় আহত হয়েছেন স্থানীয় চারজন। এ ছাড়া গত ১২/১৫ দিন আগে টেকনাফে পুলিশের এক এসআই এর ওপর হামলা, ছুরিকাঘাত করে এক যুবককে হত্যা করেছে রোহিঙ্গারা।

Tag :
আপলোডকারীর তথ্য

সমুদ্রতলের সোনালি গোলকের রহস্য উন্মোচন

রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি যুবক খুন, আটক ২

আপডেট সময় ০৬:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭