ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিল গেটসকে টপকে শীর্ষ ধনী জেফ বেজোস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অ্যামাজনের স্টক লাফিয়ে বাড়তেই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় উঠে এসেছেন জেফ বেজোস। শুক্রবার অ্যামাজনের স্টক ১৩.৫ শতাংশ বাড়ার পরই এই খবর সামনে আসে।

গত এক দশকের বেশি সময় ধরে একটানা বিল গেটস হয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। সাম্প্রতিক অতীতে এক সমীক্ষায় বলা হয়েছিল, যে হারে বিল গেটসের সম্পদ বাড়ছে তাতে তিনিই হতে চলেছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার।

এর আগে গত আগস্টেও গেটসকে একবার টপকে গিয়েছিলেন বেজোস। অ্যামাজন সংস্থায় বেজোসের ৮ কোটি শেয়ার রয়েছে। সম্প্রতি সংস্থার স্টক বেড়ে যাওয়ায় একদিনে ১ হাজার কোটি ডলার সম্পত্তি বেড়ে গিয়েছে বেজোসের। যার ফলে তার মোট সম্পদের পরিমাণ এখন ৯০ বিলিয়ন মার্কিন ডলার বা ৯ হাজার কোটি মার্কিন ডলারের বেশি। ফলে এই মুহূর্তে তিনি বিল গেটসকে ছাপিয়ে গিয়েছেন।

অন্যদিকে, বিল গেটসও যে অনেকটা পিছিয়ে তেমন নয়। ৭ শতাংশ স্টক বেড়েছে মাইক্রোসফটেরও। এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী গেটসের ১০.৩ কোটি শেয়ার রয়েছে। যার ফলে বিল গেটসের ৬০০ মিলিয়ন মার্কিন ডলার সম্পদ বেড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিল গেটসকে টপকে শীর্ষ ধনী জেফ বেজোস

আপডেট সময় ০৫:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭