ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিকুনগুনিয়া নিয়ে রাজনীতি নয়: সাঈদ খোকন

অাকাশ নিউজ ডেস্ক:

চিকুনগুনিয়া রোগকে ‘একটি নাগরিক দুর্ভোগ’ হিসেবে আখ্যায়িত করে তা নিয়ে ‘রাজনীতি’ না করতে আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তবে চিকুনগুনিয়া নিয়ে কারা ‘রাজনীতি’ করছে, তা পরিষ্কার করেননি তিনি।

রোববার রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে ডিএসসিসির ৭টি ওয়ার্ডে একযোগে মশক নিধন কার্যক্রম উদ্বোধনের পর এ কথা বলেন মেয়র। ‘মিশন ধানমন্ডি’ নাম দেওয়া এই কর্মসূচিতে চিকুনগুনিয়া আক্রান্তদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা পরামর্শ ও ওষুধ দেওয়ার ঘোষণা দেন সাঈদ খোকন। “চিকুনগুনিয়া আগামী দ্রুততম সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে। এ রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হবে। করপোরেশনের ৩টি হাসপাতাল এবং ২৮টি স্বাস্থ্যকেন্দ্র থেকে এসব ওষুধ পাওয়া যাবে।”

চিকুনগুনিয়া নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, “চিকুনগুনিয়া একটি নাগরিক দুর্ভোগ। এটি নিয়ে রাজনীতি না করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। কেউ যদি এই রোগের বিষয়ে পরামর্শ দেন, তা আমরা স্বাগত জানাব।”
‘দ্রুততম সময়ের’ মধ্যে চিকুনগুনিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাস দিয়ে মেয়র আরও বলেন, “করপোরেশন সর্বাত্বকভাবে চিকুনগুনিয়া প্রতিরোধে মাঠে নেমেছে। এটি নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।”

এদিনের কর্মসূচিতে ৩০৩ জন স্প্রেম্যান ১৪৮টি ফগার ও ২৭১টি হস্তচালিত যন্ত্র নিয়ে মশক নিধন কার্যক্রমে অংশ নেন।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল এবং ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন স্বপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকুনগুনিয়া নিয়ে রাজনীতি নয়: সাঈদ খোকন

আপডেট সময় ০১:২৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭