ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোবাইল চুরির অভিযোগে কিশোরীকে পুড়িয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীতে মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে আজিজা খাতুন (১৪) নামের এক কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিবপুর উপজেলার খনকুট গ্রামের পোল্ট্রি শ্রমিক আবদুস সাত্তারের মেয়ে আজিজা স্থানীয় স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত।

জানা যায়, শুক্রবার রাতে মোবাইল ফোন চুরির অপবাদে ওই কিশোরীর হাত-পা বেঁধে তার শরীরে আগুন দেয় তার চাচি। এরপর দগ্ধ অবস্থায় আজিজাকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

আবদুস সাত্তার সকালে ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে আজিজার চাচি বিউটি বেগমের একটি মোবাইল চুরি হয়। এ ঘটনায় আজিজাকে সন্দেহ করেন তার চাচি। তার জের ধরে গতকাল সন্ধ্যায় আজিজাকে হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বিউটি বেগম।

ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ সূত্র জানায়, আগুনে আজিজার শরীরের ৯৬ শতাংশ পুড়ে গিয়েছিল। যে কারণে বাঁচার সম্ভাবনা ছিলনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মোবাইল চুরির অভিযোগে কিশোরীকে পুড়িয়ে হত্যা

আপডেট সময় ১১:৫০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭